সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

মাটিরাঙ্গায় এক বেকারিকে এক লাখ টাকা জরিমানা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করা পণ্য উৎপাদন  ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার রহমানীয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. মেজবাহ উদ্দিন।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করা, উৎপাদনের তারিখ ব্যাতীত এবং অগ্রিম উৎপাদনের তারিখযুক্ত খাদ্যসামগ্রী মোড়কজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেরজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ৪ বস্তা বিভিন্ন বেকারী খাদ্যসামগ্রী জব্দ করা হয় এবং স্যানিটারি ইন্সপেক্টরের জিম্মায় দেয়া হয়।

একইসঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ না করতে বেকারির মালিক ও কর্মচারিদেরকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এ সময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit