বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

বাজার থেকে নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন চাট মশলা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চাট মশলা এমন একটা জিনিস যা যে কোনও খাবারের স্বাদ নিমেষে বদলে দিতে পারে। স্যালাড হোক বা পানীয় বা মুখরোচক কোনও খাবার, অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিলেই হল। বেশিরভাগ সময়ে বাজার থেকেই কিনে আনা হয় চাট মশলা। কিন্তু দোকান থেকে কেনা মশলার কখনও লবণ খুব বেশি, কখনও আবার একদম অন্য স্বাদের হয়। বাজার থেকে কেনার বদলে বাড়িতে নিজে এই মশলা তৈরি করে নেওয়া অনেক ভাল। দেখে নিন ঘরে চাট মশলা তৈরির পদ্ধতি।

চাট মশলার জন্য প্রয়োজনীয় উপকরণ আধা কাপ গোটা ধনে, আধা কাপ গোটা জিরা, ২-৩ চা চামচ গোলমরিচ, ২ টেবিল চামচ গোটা মৌরি, ২ টেবিল চামচ জোয়ান, আধা কাপ পুদিনা পাতা, পরিমাণমতো বিটলবণ, শুকনো মরিচ কয়েকটা, ৩-৪ টেবিল চামচ শুকনো আদা পাউডার, ৫০ গ্রাম আমচুর গুঁড়ো, ২ টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড, ৩-৪ টেবিল চামচ গুঁড়ো চিনি।

চাট মশলা তৈরির পদ্ধতি: গ্যাসে কড়াই গরম করতে বসান। তেল ছাড়া শুকনো কড়াইতেই গোটা ধনে, গোটা জিরা, গোটা গোলমরিচ, জোয়ান এবং শুকনো লঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজুন। গ্যাসের আঁচ কমিয়ে মশলাগুলো ভাজবেন। মশলা থেকে সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন ভাজা মশলা। ততক্ষণ পুদিনা পাতা ভেজে নিন মুচমুচে করে। এর পর মিক্সারে সব ভাজা মশলা ও ভাজা পুদিনা পাতা দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এই মিশ্রণে বিটলবণ ও সাইট্রিক অ্যাসিড দিয়ে মিক্সি আরও কয়েকবার ঘুরিয়ে নিন। একটি বাটিতে গুঁড়ো মশলা ঢেলে নিন। এতে আদা গুঁড়ো, আমচুর গুঁড়ো এবং গুঁড়ো চিনি ভাল ভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু চাট মশলা। একটি এয়ারটাইট কাঁচের পাত্রে ভরে রাখুন। প্রয়োজনমতো ব্যবহার করুন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit