বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

মেঘলা দিনে বানিয়ে ফেলুন চিংড়ি খিচুড়ি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বৃষ্টি কিংবা মেঘলা দিন মানেই যে খাবার সবার মনে একবার হলেও আসে সেটা হল খিচুড়ি। সাধারণ চাল আর ডাল মিশে তৈরী হওয়া খিচুড়িতেই যেন জমে ওঠে বর্ষার দুপুরগুলো। তবে এখন শুধুই যে বর্ষাকালে বৃষ্টি হয় তা কিন্তু একেবারেই নয়। বছরের বিভিন্ন সময়ে নিম্নচাপের জেরেই বৃষ্টি শুরু হচ্ছে। আর বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হলে একেবারে জমে যায় খাওয়া দাওয়া।

তবে একেবারে সাধারণ খিচুড়ি না বানিয়ে যদি খিচুড়িটাকে আরো একটি টেস্টি করে তোলা যায়! তাহলে মন্দ হয় না ব্যাপারটা। আজ এমনই একটি অতি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের  জন্য। সাধারণ খিচুড়িকে সহজেই করে তুলুন হেব্বি টেস্টি। লাগবে কিছুটা চিংড়ি। চিংড়ি খিচুড়ি তৈরির উপকরণঃ

১. ৫০০ গ্রাম মত চিংড়ি
২. পোলাওয়ের চাল
৩. মুসুর ডাল,মুগ ডাল
৪. হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো
৫. কাঁচা মরিচ, তেজপাতা
৬. পরিমান মত লবণ আর তেল
৭. চাইলে ডিমও ব্যবহার করতে পারেন

চিংড়ি খিচুড়ি তৈরির পদ্ধতিঃ 

সবার আগে রান্নার আগে থেকেই ডালগুলিকে ভিজিয়ে রাখুন, তাহলে ডালগুলি ভালো সেদ্ধ হবে।

এই ফাঁকে চিংড়ি গুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর যদি বাছা না থাকে তালে বেছে নিতে হবে। তারপর লবণ হলুদ মাখিয়ে নিতে হবে।

এরপর কড়ায় তেল গরম করে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে আলাদা করে রেখে দিতে হবে।

এবার কড়ায় ডাল আর চাল দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়ে তাতে পরিমাণ মত পানি দিয়ে দিতে হবে। এই সময়েই পরিমাণ মত হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী মরিচগুঁড়ো, লবণ দিয়ে দিতে হবে।

খিচুড়ির চাল আধ সেদ্ধ হয়ে এলে তাতে চিংড়ি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর আবার ঢাকা দিয়ে রান্না করুন। রান্না হলে গেলে নামানোর আগে দুটো কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে এর সাথে সেদ্ধ ডিম সার্ভ করতে পারেন। 

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit