শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

প্রথমবার সমুদ্রের ওপর ছুটছে চীনের বুলেট ট্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তিগত দিক দিয়ে ক্রমেই এগিয়ে চলছে চীন। উন্নত যানবাহন তৈরির ক্ষেত্রেও দেশটির সুখ্যাতি বিশ্বব্যাপী। যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এনেছে দেশটির দ্রুতগতিসম্পন্ন ট্রেনগুলো। এরই ধারাবাহিকতায় উচ্চগতিসম্পন্ন আরও একটি ট্রেন চালু হলো চীনে। 

ট্রেনটি সমুদ্রের ওপর রেললাইন দিয়ে অতিক্রম করে। এটিই দেশটির প্রথম ‘ওভার-ওয়াটার’ বুলেট ট্রেন। চীনের দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর ফুজিয়ান প্রদেশে চলবে এই ট্রেন। ২৭৭ কিলোমিটার (১৭২ মাইল) দীর্ঘ রেললাইন ঝাংঝো, জিয়ামেন এবং ফুঝো শহরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে। 

এ লাইনের প্রথম ট্রেনটি বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রদেশের রাজধানী ফুঝো থেকে সকাল ৯.১৫ মিনিটে যাত্রা শুরু করে। এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) এমনটাই জানিয়েছে চায়না রেলওয়ে অপারেটর। সিএনএন। 

এ রেলপথে বর্তমানে ৮৪টি সেতু এবং ২৯টি টানেল রয়েছে। এছাড়াও ২০ কি.মি. (১২ মাইল) রেলপথ তৈরি হয়েছে সমুদ্রের উপর। চায়না রেলওয়ের দাবি, সমুদ্রের উপর রেললাইন নির্মাণে বুদ্ধিমান রোবট এবং পরিবেশবান্ধব ইস্পাত ব্যবহার করা হয়েছে। 

২০১৬ সালে রেললাইনের নির্মাণকাজ শুরু হয়েছিল ‘এইট হরাইজন্টাল এবং এইট ভার্টিক্যাল’ প্রকল্পে রেলাইনের নির্মাণকাজ ঘোষণা করা হয়েছিল। তখন চীন সরকার কর্তৃক দাবি করা অনেক অবকাঠামো প্রকল্পের মধ্যে নতুন লাইনটি একটি। 

রাষ্ট্র-চালিত মিডিয়া আউটলেট সিনহুয়া উল্লেখ করেন, ফুজিয়ান প্রদেশের পাহাড় এবং সমুদ্রবেষ্টিত ভূখণ্ডের কারণে প্রকল্পটি বেশ চ্যালেঞ্জিং ছিল।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit