শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

উজবেকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের পর এবার উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসে আজ তারা জয় পেয়েছে ৪-২ গোলে। চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বিরতির আগ পর্যন্ত উজবেকরা চোখে চোখ রেখে খেলেছে। স্কোর লাইন ছিল ২-২। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লাল সবুজ দলের হয়ে গোলমুখ খোলেন।

১৭ মিনিটে উজবেকিস্তান সমতায় ফেরে। আক্রমণ থেকে রুসলান করিমভ লক্ষ্যভেদ করেন। চার মিনিট পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। আক্রমণ থেকে আরশাদ হোসেন গোল করেন। তবে এই লিডও বেশিক্ষণ থাকেনি। ২৬ মিনিটে ওভিওখুলভ জনিবেক গোল করে স্কোরলাইন ২-২ করেন।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে এসে বাংলাদেশ তৃতীয় গোল করে এগিয়ে যায়। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করে উজবেকিস্তানকে পেছনে ফেলেন। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম চতুর্থ গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন। গ্রুপে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit