রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মাটিরাঙ্গায় বড়নাল ইউপি চেয়ারম্যান এর সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি হলেন-প্রমিতা ত্রিপুরা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নিভে যেতে বসেছিল দুর্গম পাহাড়ী জনপদের মেধাবী শিক্ষার্থী প্রমিতা ত্রিপুরার। পিতৃহীন প্রমিতা ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যখন অনিশ্চিত হয়ে ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ। 
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে বড়নাল ইউনিয়ন পরিষদ  কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী প্রমিতা ত্রিপুরার মা শেফালী ত্রিপুরার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ। মেধাবী শিক্ষার্থী প্রমিতা ত্রিপুরা খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ২নং ওয়ার্ড যামিনীপাড়া এলাকার বাসিন্দা জয়প্রকাশ ত্রিপুরার মেয়ে।
জানা যায়, প্রমিতা ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গ্রীণহিল কলেজ থেকে এ বছর  এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভর্তির আবেদন করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিস বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হলেও আর্থিক সংকটের কারণে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানার পর অদম্য মেধাবী প্রমিতা ত্রিপুরাকে তার কার্যালয়ে ডেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেন বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ। 

বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ‘র সহযোগীতা পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রমিতা ত্রিপুরা বলে, চেয়ারম্যান আমার পাশে না দাঁড়ালে আমার লেখাপড়া এখানেই থেমে যেতো। আমি তার কাছে আজীবন ঋণি হয়ে গেলাম। বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বলেন, বড়নাল ইউনিয়নে অসহায়  শিক্ষার্থী যারা টাকার অভাবে  পড়াশুনা করতে পারেনা  অদম্য মেধাবীদের পাশে থাকবে বলে জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit