শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন পূজা হেগড়ে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

বিনোদন ডেস্ক : সদ্যই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হয়েছে। রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। এরই মধ্যে আরেক অভিনেত্রীর বিয়ের খবর মিলছে বলিউডের বাতাসে। ফের বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই! বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা হেগড়ে!

পূজা হেগড়ের বিয়ের গুঞ্জন সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। আগে জানা গিয়েছিল যে পূজা হেগড়ে কর্নাটকের একজন ক্রিকেটারের সঙ্গে ডেটিং করছিলেন, যদিও সেই বিষয়ে কখনো মুখ খোলেননি পূজা। সম্প্রতি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রেও দেখা গেছে পূজাকে। পূজার সঙ্গে আগামী দুটি সিনেমা করেতে যাচ্ছেন সালমান খান। এর পরই সালমান খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও পূজা সালমানের বিষয়টি অস্বীকার করেছিলেন।

হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন পূজা।এর পর ‘রাধে শ্য়াম’, ‘সার্কাস’, ‘বিস্ট’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন। সামনে বেশ কিছু বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit