শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

তামিমকে নয় বিশ্বকাপ দলে যাকে মিস করছেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

স্পোর্টস ডেস্ক : বিতর্ক জন্ম দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গেছেন টাইগাররা। যেখানে তামিম ইকবালের দলে না থাকাকে বিশাল শূন্যতা হিসেবে ভাবছেন অনুরাগীরা।

দলের ওপেনার ও অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করবেন, এমন কথাও শোনা গেছে দলের কারও কারও মুখে। যদিও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন, বিশ্বকাপের দল বেশ ভালোই হয়েছে। তবে পুরো দলে একজনকেই মিস করছেন সাকিব। সেটিও তামিম ইকবাল নন। সাকিব মিস করছেন পেসার এবাদত হোসেনকে। বিগত কয়েক মাস ধরেই ওয়ানডে ফরম্যাটের মাঝের ওভারগুলোতে দলকে স্বস্তি দিয়েছিলেন এবাদত। তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না তার। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার এবাদতকে নিয়ে সাকিব বলেন, আমার পুরো বিশ্বকাপ দলে একটাই মিসিং সেটা হলো এবাদত। সে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মিসিং। এই বিশ্বকাপ যেখানে খেলা হচ্ছে যে কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই৷ সে হচ্ছে এবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয় আর আমার কোনো উইকনেস এই দলে নেই৷ আর আমরা সবই কাভার করার চেষ্টা করেছি৷

নিজ দলের ওপর বিশ্বাস আছে বলেও জানান সাকিব, ১৫ জনের ওপর পূর্ণ বিশ্বাস আছে৷ আমি নিশ্চিত তারা যখনই যে সুযোগ পাবে দেশের জন্য ভালো কিছু করে আসবে৷ এটা তাদের জন্য বড় সুযোগ। হাঁটুর চোটের কারণে চলতি মাসেই লন্ডন থেকে অপারেশন করিয়ে দেশে ফিরেছেন এবাদত। যে কারণে আসন্ন ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না টাইগার এই পেসারের। শুধু বিশ্বকাপই নয়, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলেও থাকছেন না জাতীয় দলের এই পেসার। ধারণা করা হচ্ছে, হাঁটুর চোট সারিয়ে আবার মাঠে ফিরতে ৬ থেকে ৮ মাস সময় লাগবে এই পেসারকে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit