বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ভিডিও কলে ব্যস্ত চালক, লাইন ভুলে প্ল্যাটফর্মে ট্রেন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্টেশনে ট্রেন থামিয়ে অন্যজনকে কাজ বুঝিয়ে নেমে পড়েন চালক। তবে তিনি নেমে যেতেই হঠাৎ ট্রেনটি চলতে শুরু করে এবং মুহূর্তেই লাইন ভুলে প্ল্যাটফর্মের ওপর উঠে পড়ে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় এক নারী ও রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে যখন এ ঘটনা ঘটেছে, সে সময় আতঙ্কে সবাই দৌড়াদৌড়ি, ছোটাছুটি করছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, ওই ট্রেনের শেষ গন্তব্য ছিল মথুরা। তাই যাত্রীরা আগেই নেমে পড়েছিলেন। ট্রেন খালি ছিল। চালকের কাজও শেষ হয়ে যায়। তিনি অন্য চালককে দায়িত্ব বুঝিয়ে দেন। খবর আনন্দবাজার অনলাইন ও এনডিটিভির। তবে দ্বিতীয় চালক আসনে বসে ভিডিও কলে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আচমকাই ট্রেনটি চলতে শুরু করে। পরে ট্রেনটি লাইন ছেড়ে সোজা প্ল্যাটফর্মে উঠে পড়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম শচিন। এ ঘটনায় মোট পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। মথুরার রেলওয়ে স্টেশন ডিরেক্টর সঞ্জীব শ্রীবাস্তব অভিযোগ করেছেন, বরখাস্ত হওয়া কর্মীরা মদ্যপ অবস্থায় কাজ করছিলেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit