বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন অব্যাহত রেখেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করে যাচ্ছে রাশিয়া। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। খবর বার্তা সংস্থা তাসের। দিমিত্রি পেসকভ জানান, আমরা আফ্রিকা মহাদেশের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কোন্নয়ন অব্যাহত রেখেছি।

প্রেসিডেন্ট পুতিন আজ দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করবেন। তিনি রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় রয়েছেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা স্থান পাবে আলোচনায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট পুতিন ও সালভা কিরের মধ্যে এটিই প্রথম বৈঠক।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit