বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আ’লীগের অধীনে নির্বাচনে কেন যাবে বিএনপি’, প্রশ্ন নজরুল ইসলামের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগে যদি একজন সাবেক প্রধান বিচারপতির অধীনে নির্বাচনে না যায় আওয়ামী লীগ, তাহলে এই দলটির সভাপতি শেখ হাসিনার অধীনে বিএনপি কেন নির্বাচনে যাবে এই প্রশ্ন রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গাবতলীতে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসা এক দফার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম বলেন, সেই বিচারপতি ১৯৭৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। কিন্তু সংবিধান অনুযায়ী তার যখন তত্ত্বাববধাক সরকারের প্রধান হওয়ার কথা, তখন আওয়ামী লীগ বলল তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ২৬ বছর ধরে রাজনীতিবিযুক্ত একজন সাবেক প্রধান বিচারপতি অধীনে যদি নির্বাচন নিরপেক্ষ না হয়, তাহলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে কেন বিএনপি?’

তিনি আরো বলেন, ‘এ জন্যই বিএনপিসহ রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিবাচনে না যাওয়ার ব্যাপারে অনঢ়। আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবাচনে গেলে তাদের (সরকার) ভরাডুবি হবে। এ জন্যই তারা সংবিধানের ধোঁয়া তুলছে।’

বাংলাদেশীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হওয়াকে লজ্জার বলে অভিহিত করেন তিনি বলেন, ভিসা বিধি-নিষেধের কারণে ক্ষমতাসীনরা ভয় পেয়েছে।

বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিহিংসার কারণেই তাকে বিদেশে পাঠাচ্ছে না সরকার।

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

কিউএনবি/বিপুল/২৭.০৯.২০২৩/ রাত ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit