বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

মার্কিন সেনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক কুচকাওয়াজ, উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেডে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইওল। এসময় পরমাণু অস্ত্রের ব্যবহার করলে পিয়ংইয়ংকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বত্ত্বেও দফায় দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে কোনোভাবেই দমানো যাচ্ছে না উত্তর কোরিয়াকে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পানির তলদেশ থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনসহ বিভিন্ন ধরণের পরীক্ষা চালিয়ে খবরের শিরোনামে থাকছে।

কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের খেলায় উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পিয়ংইয়ংকে রুখতে আরও একবার দাপট দেখালো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এসবের মধ্যেই উত্তর কোরিয়ার দাবি, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে ওয়াশিংটন ও সিউল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বলেই নিজ ভূখণ্ড রক্ষার স্বার্থে সামরিকখাত ঢেলে সাজাচ্ছে পিয়ংইয়ং।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit