শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক ‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা সকালে খালি পেটে লেবু পানি খেলে কি ওজন কমে? জানালেন বিশেষজ্ঞরা তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়? নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান ৪০০ পেরিয়ে অলআউট বাংলাদেশ গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ, জানালেন বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কে, জানা যাবে আজ শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ  

ফুটবল খেলতে ভারতে গেলেন ২৫ সদস্যের সাংবাদিক দল। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :  বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাংবাদিক মৈত্রী ম্যাচ খেলতে ভারতে গেলেন বাংলাদেশের চট্টগ্রামের ২৫ সদস্যের একটি সাংবাদিক দল। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক দল। ফুটবল ম্যাচ খেলতে আখাউড়া স্থলবন্দর দিয়ে দলটি ভারতে যান। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনযোগে সাংবাদিক দলটি আখাউড়া পৌঁছেন। এ সময় সাংবাদিক দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়ার  কিছু সাংবাদিকবৃন্দ। 
আজ বুধবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে চট্টগ্রামের জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের আগরতলা জার্নালিস্ট ইউনিয়নের সাংবাদিকগনের। ভারত বাংলাদেশ দুই দেশের সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করতে এই সফর বলে জানান প্রতিনিধি দলটি।
এছারাও রাজ্যের বিলোনিয়ার চৌত্তাখোলায় ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান সহ ১৯৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো  ঘুরে দেখবেন বলে সাংবাদিক  প্রতিনিধি দলটি জানান। বাংলাদেশের সাংবাদিক দলটি তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার আখাউড়া স্থলবন্দর  দিয়ে বাংলাদেশে ফেরার কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit