শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সোশ্যালে ‘টাইগার’ ঝড়, কি বার্তা দিলেন টিজারে?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

বিসোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এলো ‘টাইগার-থ্রি’র প্রথম ঝলক। এক মিনিট ৪৩ সেকেন্ডের একটি ক্লিপে রীতিমতো ঝড় তুললেন সালমান খান। বুধবার যশরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘টাইগার কা মেসেজ’ অর্থাৎ ‘টাইগারের বার্তা’ শিরোনামে মুক্তি পায় ভিডিওটি।

যেখানে দেখা যায়, টাইগার অর্থাৎ সালমান খান জনগণের জন্য একটি বার্তা রেকর্ড করছেন। সালমান যেখানে বসে এই বার্তা দিচ্ছিলেন তখন তার চারপাশে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল যে টাইগারের জীবন হুমকির মুখে। এরপরই টাইগারের আশ্বাস, বেঁচে থাকলে দেখা হবে।

সালমানের এই মার কাট সংলাপ আর অ্যাকশনে ভরা টিজার দেখে বোঝাই যাচ্ছে, বক্স অফিসে ঝড় তুলবে ‘টাইগার থ্রি’। সেই বার্তাই দিয়ে রাখল বলিউড ভাইজান।

এছাড়াও শোনা যাচ্ছে, এই সিনেমায় একসঙ্গে দেখা মিলবে শাহরুখ-সালমানের। পর্দায় টাইগারের সাহায্য এগিয়ে আসবেন ‘পাঠান’। তাদের সেই অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া নাকি প্রায় ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা। সিনেমাটি চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit