শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

বক্তৃতায় দাঁড়ালেই তার চোখে পানি, কান্নায় বুক ভেসে যায়: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জনসভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্না প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বক্তৃতা করতে দাঁড়ালেই মির্জা ফখরুলের চোখে কেবল পানি। কান্নায় কান্নায় বুক ভেসে যায়। তিনি প্রশ্ন রেখে বলেন, কত মানুষকে কাঁদিয়েছেন আপনারা? কত মায়ের বুক খালি করেছেন, মানুষকে কাঁদিয়েছেন। এখন নিজেরা কাঁদেন। কেরানীগঞ্জের জিনজিরা পুরোনো বাস স্ট্যান্ডে মঙ্গলবার এক ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ এসব কথা বলেন তিনি। ‘বিএনপি দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্যের ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ কর্মসূচি পালন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আরও কান্না আছে, কাঁদতে কাঁদতে বাংলাদেশ কান্নার দরিয়া হয়ে যাবে, তবুও আপনাদের ক্ষমা নেই। পিতৃহত্যা, মাতৃহত্যার প্রতিশোধ আমরা নেব। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাকে হত্যা করেছে, খুনিদের বিচার করেন নাই। আপনাদের ক্ষমা নেই। বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমা করবে না। 

বিএনপির ঢাকা দখলের হুঁশিয়ারির জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহর নাকি দখল করবে। আমরা প্রস্তুত আছি, ঢাকা শহর কারা দখল করে? আমরাও প্রস্তুত আছি কারা দখল করবে দেখা যাবে। ঢাকা দখল করবে লাল-সবুজের পতাকা। লাল-সবুজের পতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মিছিল এই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে চলবে।
বিএনপিকে মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ‘ক্যাপ্টেন আসতেছে। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আছেন। জাতিসংঘের অধিবেশন শেষ করে ক্যাপ্টেন আসছেন। তৈয়ার হয়ে যান ট্রেনিং নিয়ে। জোরদার খেলা হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের কোনো কর্মীদের কারও বাড়িতে, কারও গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘কোন অবস্থাতেই এবার ছাড় দেওয়া হবে না।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আলটিমেটাম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। কিন্তু খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আপনারা রাস্তায় দাঁড়াতে পারেননি। সেই খালেদা জিয়া শেখ হাসিনার দয়া ও মহানুভবতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। হায়াত-মউত আল্লাহর হাতে। আইনের বিষয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলেছেন। আমি বলতে চাই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যতটা কথা বলেছে, তার চেয়েও বেশি রাজনীতি করেছে। সেটাই তাদের উদ্দেশ্য ‍

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit