বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উম্মোচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জার্সি উপহারের মাধ্যমে খেলোয়াড়দের বিশ্বকাপ দলে স্বাগতম জানায় বিসিবি।

ভিডিও বার্তায় দেখা যায়, বিশ্বকাপের জার্সি নিয়ে দলে থাকা ক্রিকেটারদের দরজায় কড়া নাড়ছেন একজন। আর সেই জার্সি গ্রহণ করছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। পরে সেই জার্সি পরিহিত অবস্থায় আসন্ন বিশ্বকাপে নিজেদের আগমনী বার্তাও জানিয়েছেন তারা। শুরুটা করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
 
তিনি বলেন, ‘হাই, আমি সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বকাপে পঞ্চমবারের মতো আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি।’অন্যদিক তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ তামিম ও তানজিম সাকিবরা প্রথমবার বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
 
ক্রিকেটাররা যে জার্সিটি পরেছেন তা ছিল, চিরাচরিত সবুজ রঙের। বিশেষত্ব বলতে জার্সির দু’পাশের কাঁধে ও কোমরের দিকে লাল রং ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি ডিজাইন। তার সঙ্গে সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগারের শরীরের গঠন।
 
এর আগে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে হয়েছে অনেক জলঘোলা। অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কারণ দীর্ঘদিন কোমরের ইনজুরিতে ভোগা তামিম এখনো পুরোপুরি ফিট নন।
 
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit