স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে প্রথম দল হিসেবে ভারতে পা রাখল আফগানিস্তান। মঙ্গলবার তিরুবনন্তপুরমে পৌঁছায় দলটি। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এই আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর ধর্মশালায় হবে ম্যাচটি।
আফগানরা তিরুবনন্তপুরমে গেছে, কারণ এখানেই বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ তাদের। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ৩ অক্টোবর।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩