শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

কানাডার পার্লামেন্টে যা বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে রাশিয়াকে গণহত্যার জন্য অভিযুক্ত করে তার বিরুদ্ধে পুরো বিশ্বের সমর্থন প্রত্যাশা করেছেন। এ সময় ইউক্রেনকে অব্যাহত সহায়তার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

কানাডার পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দখলদার রাশিয়ানরা ইউক্রেনের সঙ্গে যা করছে, তা এক কথায় গণহত্যা। আমরা তাদের বিরুদ্ধে জিততে চাই। আমরা বিশ্বকে আমাদের সমর্থন করার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা যে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, তা কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর বিষয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া জেলেনস্কি আকস্মিকভাবেই কানাডা সফর করেন। শুক্রবার তিনি কানাডায় পৌঁছালে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে উষ্ণ সংবর্ধনা জানান। পরবর্তী সময়ে বৈঠকে তিনি ইউক্রেনের জন্য বর্ধিত সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পুতিন তার আগ্রাসন শুরু করার পর থেকে কানাডা ইউক্রেনকে প্রায় নয় বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও কানাডা ইউক্রেনের জন্য ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে বলে জানান ট্রুডো।

কানাডায় আসার আগে জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে মার্কিন আইনসভা পরিদর্শন করেন। তবে সেখানে কানাডার বিপরীত অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। কানাডায় যেখানে তিনি সবার উষ্ণ সমর্থন পেয়েছেন, যুক্তরাষ্ট্রে তার বিপরীত ঘটনা ঘটেছে। সেখানে রিপাবলিকান পার্টি ইউক্রেনের পক্ষে সমর্থন কমানোর জন্য চাপ দিচ্ছে। জেলেনস্কি রিপাবলিকানদের নেতা কেভিন ম্যাকার্থিসহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তার সে অনুরোধও প্রত্যাখ্যান করা হয়। কেভিন ম্যাকার্থি এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সময় ছিল না।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit