শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে. কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উন্নয়ন অভিযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা,র নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ  উদ্যােগে জন সমাবেশ অনুষ্টিত হয়েছে।শুত্রুবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় ঈদগাও মাঠে উপজেলা  আ, লীগ ও পৌর আ,লীগের যৌথ  উদ্যােগে জন সমাবেশে মাটিরাঙ্গা পৌর আ,লীগের সভাপতি মো.হারুন উর রশীদ ফরাজী, এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী,র সঞ্চালনায় বক্তব্য রাখেন,  খাগড়াছড়ি জেলা আ,লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আ,লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো.শামছুল হক, জেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম,  দিঘীনালা উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.কাশেম, মানিকছড়ি উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক  মো.মাঈন উদ্দিন, রামগড় উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক  মো.আলমগীর হোসেন, গুইমারা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন,  জেলা মহিলা আ,লীগের সাধারন সম্পাদক শাহিনা আক্তার, অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি  ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,  মাটিরাঙ্গা  উপজেলা আ,লীগের  সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আ,লীগের সাধারন সম্পাদক মো.নুরুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বড়নাল ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াছ, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো.রহমত উল্লাহ, আমতলী ইউপি চেয়ারম্যান মো.আব্দুল গণি তাইন্দং ইউপি চেয়ারম্যান মো.পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া, সহ আওয়ামী লীগের  সহযোগি সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি,র বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  সুযোগ্য কণ্যা দেশ রত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার  যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাই  আমরা সকল জাতি ধর্ম বর্ণের মানুষ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নিবাচনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে স্মাট বাংলাদেশ নির্মাণে  সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন পার্বত্যাঞ্চলে বিরাজমান পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্যাঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়নের মধ্যদিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্টিত করেছিলেন। বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল আবার মুক্তিযুদ্ধের বিরোধীরা জেগে উঠছে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা দেশে আন্দোলনে নামে দেশকে একটি। অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান। তাই স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নতুন প্রজন্মকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit