বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতেই ৪ গোলের জয় আর্জেন্টিনার

শিখ নেতা হত্যার প্রমাণ মিলেছে: কানাডা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্কনিউজঃ শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় কর্মকর্তারা সম্পৃক্ত এমন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে কানাডা। গোপন সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কানাডা সরকারের ওই সূত্র জানিয়েছে, কানাডায় উপস্থিত কয়েকজন কূটনীতিবিদসহ ভারতের কর্মকর্তাদের মধ্যে সাংকেতিক গোয়েন্দা যোগাযোগের আলামত সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এসব আলামত কানাডা একা সংগ্রহ করেনি। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নিয়ে গঠিত জোট ফাইভ আই’স ইন্টেলিজেন্স সহায়তা করেছে।

সূত্রটি সিবিসিকে জানিয়েছে, কানাডায় ভারতের বেশ কয়েকজন কর্মকর্তাকে গোপনে জিজ্ঞাসাবাদ করা হলে তার হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডের ভারত সরকারের জড়িত থাকার বিষয়টি ‘অস্বীকার করেননি’।

গত জুন মাসে কানাডার একটি শিখ মন্দিরের সামনে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার (৪৫) হত্যা করা হয়। খালিস্তানপন্থী শিখ আন্দোলনের এই নেতাকে হত্যার জের ধরে সম্প্রতি কানাডা-ভারত সম্পর্ক বৈরী হয়ে পড়েছে।

কানাডা সরকার বারবার দাবি করেছে, ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত এবং এ বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। হত্যাকাণ্ডের জন্য সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর ভারতীয় গোয়েন্দা স্টেশনের প্রধানকে বহিষ্কার করে অটোয়া।

তবে ভারতীয় কর্তৃপক্ষ ট্রুডোর অভিযোগকে ‘অযৌক্তিক’ আখ্যা দেয় এবং ইটের বদলে পাটকেল হিসেবে কানাডার কূটনীতিক বহিষ্কার করে দিল্লি। জবাবে কানাডা সরকার বলেছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের সময় এসব তথ্য-প্রমাণ সামনে আনা হবে।

কিউএনবি/বিপুল/২২.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit