শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

হারদীপ সিং হত্যায় ফের ভারতের সম্পৃক্ততার কথা বললেন ট্রুডো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কানাডা আন্তর্জাতিক নিয়মের পক্ষে দাঁড়িয়েছে জানিয়ে জাস্টিন ট্রুডো বলেন, খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং হত্যায় ভারতের সম্পৃক্ততা বিশ্বাস করার ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।

সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন,আমি যেমনটা সোমবার বলেছি, ভারত সরকারের এজেন্টরা কানাডার মাটিতে একজন কানাডিয়ান হত্যার সাথে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। একটি দেশের আইনের শাসনের ক্ষেত্রে অত্যন্ত মৌলিক গুরুত্বের কিছু আছে যেখানে আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। আমাদের কঠোর, স্বাধীন বিচারক এবং দৃঢ় প্রক্রিয়া আছে।ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের সঙ্গে কাজ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন,আমাদের দেশে আইনের শাসন রয়েছে। কানাডিয়ানদের নিরাপদ রাখতে এবং আমাদের মূল্যবোধ ও আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাব। এটাই এখন আমাদের সরকারে মূল ফোকাস।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে ট্রুডো বলেন, ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। এ সংক্রান্ত নথি দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে, কানাডার ভেতর নিজ নাগরিকের হত্যার পেছনে বিদেশি কোনো সরকার জড়িত থাকলে তা দেশটির সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন ট্রুডো।

পার্লামেন্টে তিনি আরও বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন। ট্রুডো আশা করেন ভারত সরকার এ বিষয়ে তাদেরকে সহায়তা করবে।
এদিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে দেশটিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই আহ্বান জানিয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিখ নেতা হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে দুই দেশের বড় ধরনের কূটনৈতিক বিরোধের মধ্যে বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা বন্ধ ঘোষণা করেছে ভারত। ভারতে কানাডার কূটনীতিকদের সংখ্যা কমানোর বিষয়ে অরিন্দম বাগচি বলেন, কানাডায় ভারতের কূটনৈতিকদের তুলনায় ভারতে কানাডার কূটনৈতিকদের উপস্থিতি বেশি। সেই অনুযায়ী ভারতের কানাডার কূটনীতিক সংখ্যা কমানো দরকার।
চলতি বছরের জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাতপরিচয় মুখোশধারীদের গুলিতে নিহত হন হারদীপ সিং নিজ্জার। ভারতে শিখদের আলাদা খালিস্তান রাষ্ট্রের দাবির আন্দোলনের অন্যতম বড় নেতা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক হারদীপ।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit