শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ইউক্রেনকে আরও ১৩ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল দেশটির রাজধানীতে থাকা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যান তিনি। সেখানে জো বাইডেনের কাছ থেকে আরও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। রাশিয়ার হামলার পর এটি জেলেনস্কির হোয়াইট হাউজে দ্বিতীয় সফর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

তবে প্রথম সফরে যেভাবে কংগ্রেস থেকে সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিলেন এবার তেমনটা হয়নি। যদিও শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ক্যাবিনেটের সামনে এক সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে কার্যকর ও শক্তিশালী বলে অভিহিত করে কৃতজ্ঞতার একটি নোট দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার দীর্ঘ আগ্রাসনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ৫৭৫ দিনের জন্য ধন্যবাদ। সব আমেরিকানদের ধন্যবাদ এই দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।

এসময় তিনি প্রায় ১৩ কেটি ডলার সহায়তার কথা উল্লেখ করেন, যা বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit