রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বাজেট স্বল্পতার কারণে ছোট হবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বাজেট স্বল্পতার কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাংগীর আলম বলেন, বাজেট স্বল্পতার কারণে ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউর হেড অব ডেলিগেশনস জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটা ফলপ্রসূ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ওই মেইলে তিনি আরও জানান, তাদের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ অর্থবছরে তাদের পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানোর আর্থিক বিষয় ছিল। তবে বাজেট স্বল্পতার কারণে তা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসি সচিব বলেন, পূর্ণাঙ্গ দল বলতে ২০-২৫ জনের একটি দল, তার সঙ্গে ক্যামেরা, স্যাটেলাইটসহ অনেক আর্থিক ব্যয় থাকে। তারা অন্য দল পাঠাবেন কি না বাজেট এলে; ছোট দল কি না তা-ও মেইলে বলেননি। বাজেটের জন্য তারা পূর্ণাঙ্গ দল পাঠাবে না সেটি বলেছেন। তিনি আরও বলেন, ইইউ মেইলে ধন্যবাদ জানিয়ে আরও জানিয়েছে, সিইসির সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে। তারা পূর্ণাঙ্গ দল না পাঠানোর বিষয়ে বলেছেন। এখানে পূর্ণাঙ্গ দলের কথা বলা হয়েছে।

তাদের এ সিদ্ধান্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে কি না- জানতে চাইলে সচিব বলেন, এটা সিইসি ভালো বলতে পারবেন। তারা পূর্ণাঙ্গ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবে নাকি এ দেশে যারা আছেন তারাই করবেন…। কেননা, তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন। সিইসি আমাকে তাদের মেইলের বিষয়টি জানাতে বলেছেন। আমি সেটুকুই জানি। আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী অক্টোবরে বৈঠকের জন্য যুক্তরাজ্যের প্রাক-পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক আছে। এটি কমিশনের সিদ্ধান্ত। সচিব তো কিছু বলতে পারবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit