শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর বাজারে রাজশাহীর আম ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিন আলু ব্যবসায়িকে ১১ হাজার দোকানিকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায অধিক মুনাফা লাভের চেষ্টার সময় তিন আলু ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান। জরিমানাপ্রাপ্ত আনন্দ বাজারের  মেসার্স আয়ানা এন্টারপ্রাইজকে ৪ হাজার, মেসার্স ফজলুল হককে ২ হাজার ও মেসার্স তামান্না বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। আলুর মূল্য অধিক রেখে বাজারকে অস্থির করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে আজ জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায় অধিক মুনাফার আশায় ৩৯ টাকা ধরে আলু ক্রয় করে ৪৫ টাকা বিক্রি ও পাকা রসিদ সংরক্ষণ না করেই আলু বিক্রি করছে। তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে তামান্না বাণিজ্যালয়কে ৫ হাজার, অধিক মুনাফায় আলু বিক্রির অপরাধে মেসার্স ফজলুল হককে ২ হাজার ও মেসার্স আয়ানা এন্টারপ্রাইজকে ৪ হাজার করে তিন ব্যাবসায়িকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার স্হিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় সদর মডেল থানা পুলিশ উপস্হিত ছিলো।

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit