বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

আখাউড়ায় ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় গ্রীসনগর ফুটবল একাদশের জয়লাভ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে মরহুম হাজী ছনু মৃধা স্মরণে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মনিয়ন্দ হরিপুর মরহুম হাজী ছনু মৃধা ঈদগাহ মাঠে আয়োজিত খেলা অংশগ্রহণ করে গ্রীসনগর ফুটবল একাদশ বনাম টানমান্দাইল ফুটবল একাদশ। শুরুতে ফিফার থিম সংগীত পরিবেশনের মধ্যদিয়ে রেফারি ও উভয় দলের খেলোয়াররা মাঠে প্রবেশ করার মধ্যে দিয়ে টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়। মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত খেলার সভাপতিত্ব করেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম বাবুল মৃধা। 
ক্রীড়া ভাষ্যকার খুরশেদ আলম বাবু, এম এ আজিজুল ও রবিনের সঞ্চালনায় খেলার প্রধান অতিথি ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। খেলার প্রধান মেহমান ছিলেন, আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর্তুগাল প্রবাসী মোহাম্মদ আনিসুর রহমান, সৌদি আরব প্রবাসী মোঃ বাহার সরকার, সাবেক মেম্বার হুমায়ুন কবির, মোঃ শানু মিয়া মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী নেওয়াজ খান সহ আরো অনেকে। খেলার তত্ত্বাবধানে আছেন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম দুলাল মৃধা, সাবেক ফুটবলার মোঃ রুবেল চৌধুরী সহ আরো অনেকে।
টানটান উত্তেজনা উত্তেজনা পূর্ণ ১ম সেমিফাইনাল  খেলাটি দেখতে ফুটবল প্রেমী কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। চরম প্রতিদ্বন্দ্বিতা ও টানটান উত্তেজনাপূর্ন খেলায় টানমান্দাইল ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে গ্রীসনগর ফুটবল একাদশ। এসময় অতিথিরা মনিয়ন্দ এলাকার সকল প্রবাসীদের কে এই সকল খেলাধুলায় সক্রিয়ভাবে অনুপ্রাণিত করার আহ্বান জানান। জানা গেছে মরহুম হাজী ছনু মৃধা এলাকার একজন দানবীর, সমাজসেবক ও ফুটবল প্রেমি ব্যক্তি ছিলেন, তারই স্মরণে প্রতিবছরই মাঠে একটি করে বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। জানা গেছে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় বৃহস্পতিবার অংশগ্রহণ করবে মোগড়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ কসবা ফুটবল একাদশ …………………… (ভক্সপপ)।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit