বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

আইন-শৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পুলিশ: আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে রংপুরের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি বাসুদেব বণিক, র‍্যাব-১৩ এর কমাড্যান্ট কমান্ডার আরাফাত ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন ।

সুধী সমাবেশে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা মোকাবিলার প্রস্তুতি রয়েছে পুলিশের ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন যে দায়িত্ব প্রদান করবে তা পালন করতে প্রস্তুত পুলিশ। সুধী সমাবেশে আইজিপি বলেন, একটা সময় দেশ ছিল জঙ্গিবাদ ও সন্ত্রাসের জনপদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পুলিশ সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে জঙ্গি দমনে সফল হয়েছে। দেশে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে বলেই দেশের উন্নয়ন, অগ্রগতি হয়েছে। মানুষের আর্থিক সামর্থ্য বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রর্দশন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আইজিপি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে একটি কেক কাটেন। এ উপলক্ষে ‘মাদুলা’ নামে একটি নান্দনিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit