বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

মাল্টায় চীন-যুক্তরাষ্ট্র বৈঠক, বরফ কি কিছুটা গলবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও চীনের বরফ কি কিছুটা গলবে? সপ্তাহান্তে এ বিষয়ে বহু আলোচনা হয়েছে কূটনৈতিক মহলে। কারণ মাল্টায় শনি ও রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টার দীর্ঘ বৈঠক হয়েছে। আলোচনায় তাইওয়ান সংকট নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে জানা গেছে। রবিবার হোয়াইট হাউস একটি বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, কূটনৈতিক রাস্তা খোলা রাখার জন্য তাইওয়ান অঞ্চলে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের পর দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার সম্ভাবনা বেড়েছে। বালির জি২০ বৈঠকে শেষবারের মতো বাইডেন ও শি চিনপিংয়ের কথা হয়েছিল। নয়াদিল্লি বৈঠকে শি যাননি। বস্তুত দুই প্রধানের বৈঠকের আগে একাধিক মার্কিন উচ্চপদস্থ কর্তা চীনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। অ্যান্টনি ব্লিনকেনও বৈঠক করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit