বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ইলন মাস্ককে যে আহ্বান জানালেন এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাক্ষাতে ইলন মাস্ককে তুরস্কে সফর ও দেশটিতে টেসলার সপ্তম কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। খবর ডেইলি সাবাহর। 

প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।অবশ্য টেসলার গত আগস্টে ভারতে একটি কারখানা তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে; যা কম খরচে বৈদ্যুতিক যান তৈরি করবে। বর্তমানে টেসলার ছয়টি কারখানা রয়েছে এবং মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশে সপ্তম কারখানাটি নির্মাণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

মূলত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটিকে বিশ্বজুড়ে সম্প্রসারণের একটি অংশ হিসেবে কারাখানার সংখ্যা বাড়ানো হচ্ছে। ইলন মাস্ক চলতি বছরের মে মাসে বলেছিলেন, তার অটোমেকার এ প্রতিষ্ঠান চলতি বছরের শেষনাগাদ নতুন কারখানার জন্য একটি অবস্থান বেছে নেবে। টেসলার পরিচালনার পাশাপাশি ইলন মাস্ক ২০২২ সালে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) কিনে নেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit