বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাবর আজমদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। কিন্তু তার পরও ঠিকই আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে তারা। মাত্র ৮ দিনের ব্যবধানে ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) গত রাতে নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

ক্রিকেট পাকিস্তান বলছে, আগামী ৫ অক্টোবর শুরু হওয়ার কথা বিশ্বকাপ, তার আগমুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিং নিয়ে চলছে এই ইঁদুর–বিড়াল খেলা। একবার পাকিস্তান তো আরেকবার অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বসছে। আফগানিস্তানকে গত মাসে ধবলধোলাই করে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেই এশিয়া কাপ খেলতে নেমেছিল পাকিস্তান। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা ছিল এক নম্বরে।

কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলংকার কাছে হারায় তিন নম্বরে নেমে গিয়েছিল পাকিস্তান, দুই নম্বরে উঠে এসেছিল ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটা হারায় ভারতের উন্নতি হয়নি। ওই ম্যাচ জিততে পারলে তিন সংস্করণেই এক নম্বর হতে পারতো ভারত।

সপ্তাহখানেক আগে যে অস্ট্রেলিয়া পাকিস্তানকে টপকে গিয়েছিল, সেই তারাই আবার পাকিস্তানকে শীর্ষে ফিরিয়ে আনল। অর্থাৎ রোববার দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অজিরা। দলটির পয়েন্ট এখন ১১৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩–২ ব্যবধানে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে চার নম্বরে। প্রোটিয়াদের জায়গা করে দিতে এক ধাপ নিচে নামতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

এদিকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের শেষ পাঁচটি অবস্থানে কোনো নড়চড় হয়নি। ৯৪ পয়েন্ট নিয়ে যথারীতি সাত নম্বরে আছে বাংলাদেশ। ১০০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে নিউজিল্যান্ড। এ ছাড়া ৯২ পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলংকা, ৮০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আফগানিস্তান এবং সমান পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit