বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। উভয় দেশ গতকাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের জানিয়েছে গত শনিবার ও গতকাল ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টায় এই বৈঠক হয়। বৈঠকের উদ্দেশ্য হল দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা এবং দায়িত্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

জো বাইডেন ও  সি চিন পিং শেষবার দেখা করেছিলেন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে। তবে হোয়াইট হাউস জানাচ্ছে, তারা এই দুই নেতার মধ্যে নতুন করে যোগাযোগ স্থাপনে কাজ করছেন।

বাইডেন-সি বৈঠকের প্রস্তুতির জন্য  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনসহ যুক্তরাষ্ট্রের কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা সম্প্রতি চীন সফর করেন। এ সময় তারা চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

হোয়াইট হাউস বলেছে, সুলিভান ও ওয়াং যোগাযোগের এই কৌশলগত চ্যানেল উন্মুক্ত রাখতে সচেষ্ট থাকবেন এবং দুই দেশের মধ্যে অধিকতর উচ্চপর্যায়ের যোগাযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রাখবেন। চীন বলেছে, মাল্টা বৈঠকে দুই পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit