বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

রোডমার্চে নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : তারুণ্যের রোডমার্চ রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর বাজারে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর আটকে দেন। এ সময় দলের মহাসচিবকে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানান নেতাকর্মীরা। বারবার অনুরোধ করার পরও নেতাকর্মীরা রাস্তা ছেড়ে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে হ্যান্ডমাইকে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এখানে এক মিনিটও বক্তব্য রাখবো না। আপনারা দ্বিতীয় কোনো কথা বললে চিহ্নিত করে রাখবো। আপনারা আমার সঙ্গেও এই ব্যবহার করতে পারেন, আমি ভাবতেই পারি না।’

নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝেড়ে ফখরুল আরও বলেন, ‘রাজশাহীতে মিটিং আছে, সন্ধ্যা হয়ে গেছে। আপনারা এভাবে রাস্তায় রাস্তায় গাড়ি আটকালে আমরা কখন মিটিং করবো।’ 
পরে বিএনপি মহাসচিব শান্ত হয়ে বলেন, ‘খুব সংকটময় মুহূর্ত পার করছি আমরা। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রংপুর থেকে দিনাজপুর ও বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের দুদিনের কর্মসূচি। শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এ রোডমার্চ। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit