বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি কাজ। দ্রব্যের দাম মূলত চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। তারপরও দ্রব্যমূল্য ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, দ্ররিদ্র ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি। এজন্য আমরা একটি পদক্ষেপ নিয়েছি, সফল হবো কিনা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে কিছুটা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছি।

আজ শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ আয়েজিত সৃষ্টি সংঘ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে আসবে না, অথচ সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কাছে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সারা পৃথিবীতেই এভাবে নির্বাচন হয়।

তিনি বলেন, এ দেশ ছিল ভিক্ষুকের দেশ, ক্ষুধার দেশ ও দুর্ভিক্ষের দেশ। ভিক্ষার ঝুলি নিয়ে আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াতাম। আমাদের কোনো সম্মান ছিল না। বঙ্গবন্ধু বলতেন, ভিক্ষুকের কোনো সম্মান নেই। সেই ভিক্ষুকের জাতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক উন্নত জাতিতে রূপান্তর করেছেন।

তিনি আরও বলেন, তারুণ্য শক্তি, তারুণ্যই প্রদর্শক। বংলাদেশের লাখ লাখ তরুণ প্রধানমন্ত্রীর উন্নয়নকে অভিনন্দন জানায়, সমর্থন জানায় এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চায়। বিএনপির সব অশুভ কর্মকাণ্ড, তাদের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ষড়যন্ত্রকে রুখে দেবে এদেশের যুবসমাজ। তরুণ সমাজ, যুব সমাজকে নিয়েই বিএনপির সকল চক্রান্তকে মোকাবিলা করা হবে। শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদের সভাপতি জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit