মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

৫৩ পর্যটক নিয়ে নদীর মাঝে আটকে গেল বাস!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল থেকে ৫৩ জন পর্যটক নিয়ে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে আসছিল একটি বাস। পথে ছোট একটি নদী পার হওয়ার সময় আচমকাই হড়পা বান আসে। ফলে পানির স্রোতের মাঝে আটকা পড়ে পর্যটকবাহী বাসটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হরিদ্বারে গতকাল শুক্রবার সকাল থেকেই ভারি বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিতে ছোট ছোট নদীগুলো আবার ফুলেফেঁপে উঠেছে। এর মধ্যেই হরিদ্বার-বিজনৌর সীমানার কাছে কোতোয়ালি নদী পার হচ্ছিল বাসটি। পানি কম থাকায় চালক বাসটি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই হু হু করে নদীতে পানি বাড়তে শুরু করে। বেড়ে যায় স্রোত। ফলে পর্যটকসহ নদীর মাঝে আটকা পড়ে বাসটি।

এদিকে এমন পরিস্থিতিতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষমেশ নিজেরাই ঝুঁকি নিয়ে বাস থেকে নেমে পড়েন। নদী পেরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন তারা। খবর পেয়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনিকে জানায় পুলিশ এবং তারা ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit