বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ঢাবি’র বিশেষ সমাবর্তনে অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে উড়পঃড়ৎ ড়ভ খধংি (ঐড়হড়ৎরং ঈধঁংধ) (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন-২০২৩ আগামী ২৬ অক্টোবর ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। 

এই বিশেষ সমাবর্তনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের  যেসকল বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড  গ্র্যাজুয়েট পূর্বঘোষিত  ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার-এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের অনুরোধের প্রেক্ষিতে ও সমাবর্তনে অংশগ্রহনের জন্য আগ্রহ প্রকাশ করায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ  ১৬ সেপ্টেম্বর (২০২৩) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইনে রেজিস্টেশনের  প্রক্রিয়া ও নিয়মাবলী  বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit