বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

আদিলুর ও নাসিরের সাজা : ফ্রান্স ও জার্মানির যৌথ বিবৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্কনিউজঃ ফ্রাঙ্কো-জার্মান যৌথ বিবৃতিতে বলেছে, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য।

এতে বলা হয়েছে, ‘ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের প্রতি শ্রদ্ধার সাথে সাথে বাংলাদেশে গণতান্ত্রিক অর্জনের প্রতি গভীরভাবে সংযুক্ত।’

তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে বলে যৌথ বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরুদ্দিন এলান সম্পর্কে বাংলাদেশের আদালতের সিদ্ধান্তের জন্য আমরা দুঃখিত।’

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই ক্ষেত্রে তাদের সাথে আমাদের সংলাপ বজায় রাখব।’

দুই দেশ স্মরণ করেছে যে আদিলুর রহমান খান মানবাধিকার সংস্থা অধিকারের পক্ষে ২০১৭ সালে মানবাধিকার এবং আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কারপ্রাপ্ত।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল। ১৬.০৯.২০২৩/ রাত ১০.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit