বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

চৌগাছায় ১৩৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ জন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, চৌগাছা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শওকত আলী (৪২) কে গ্রেফতার করেন পুলিশ। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ইন্দ্রোপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। এ সময় তার নিকট থেকে ৭৫ বোতল পেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আরো একটি অভিযান চালিয়ে পুলিশ ৬৪ বোতল ফেন্সিডিলসহ উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ইন্দ্রোপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজেদুর রহমান (৩০) কে আটক করেন।

এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার আটক আসমীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit