বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২২ সেপ্টেম্বর

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শ্রীশ্রী রাধারাণীর আবির্ভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী মহাপ্রভুর সংঘের উদ্যোগে এই মহোৎসব সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায়-শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। ২৩ সেপ্টেম্বর শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে হরিনাম সংকীর্ত্তন শুরু হবে। দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ।

হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, শ্রীযুক্ত সুধারাণী গোস্বামী, শ্রীযুক্ত রতীশ চন্দ্র দাস, শ্রী অধীর ভৌমিক, শ্রী রাজ কুমার দাস (রুবেল)। ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন, দুপুর ১টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit