শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

‘বাংলাদেশের কাছে ভারতের হারে স্বস্তি পাচ্ছে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফেভারিট হিসেবেই এশিয়া কাপে নেমেছিল পাকিস্তান। কিন্তু সুপার ফোরে ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হেরে যাওয়ায় শিরোপা লড়াইয়ে নাম লেখাতে পারেনি তারা। এমন বিদায়ের পরও সমর্থকদের মনে বইছে স্বস্তির সুবাস। সেটাই জানালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

গতকাল নিয়মরক্ষার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। যদিও ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। তবে বাংলাদেশের জন্য এই জয় কিছুটা হলেও ফাইনালে খেলতে না পারার দুঃখ ভুলিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, পাকিস্তানকেও খুশিতে ভাসিয়েছে টাইগাররা।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা স্বস্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ’

বাংলাদেশকে কৃতিত্ব জানিয়ে শোয়েব আরও বলেছেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেভারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুবমানের সেঞ্চুরিও কাজে এল না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি। ’

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit