বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এক দফা দাবি যদি না মানা হয় তাহলে লাখ লাখ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।

তিনি বলেন, আমাদের দাবি একটাই- এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।

আজ শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় সামনে তারুণ্যের রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

মির্জা ফখরুল বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারো সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

তিনি আরো বলেন, বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে জামিন দেয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোর নেতাকর্মীকে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের একদফা দাবি যদি না মানা হয় তাহলে লাখ লাখ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ। সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

কিউএনবি/বিপুল। ১৬.০৯.২০২৩/ দুপুর ১২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit