বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

জয়ে কঠিন হলো বিশ্বকাপের দল নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস জয়, সেটাও আবার ভারতের বিপক্ষে। এশিয়া কাপের শেষটা তাই রাঙানো। যে অভিজ্ঞতা কাজে লাগানো যাবে বিশ্বকাপে। এই জয়ে টুর্নামেন্টের সুপার ফোরের পয়েন্ট তালিকার তিনে থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, বিশ্বকাপের স্কোয়াড তারা পেয়ে গেছেন। আর সংবাদ সম্মেলনে কোচ দল নির্বাচন নাকি কঠিন হয়ে গেছে এই জয়ে।

ভারতের বিপক্ষে এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হাথুরুসিংহে। সেখানেই জানালেন এই কথা। শেষ ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস নাকি বিশ্বকাপেও সঙ্গী হবে।

এমনটাই বিশ্বাস করে টাইগারদের প্রধান কোচ বলেন, ‘এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি। এখন বিশ্বকাপের জন্য ১৫ সদস্য বেছে নেওয়া অনেক কঠিনও হয়ে গেল।’

হাথুরুর কণ্ঠে কাল ছিল তৃপ্তির ঢেঁকুর, ‘আমাদের জন্য এটি দারুণ তৃপ্তিদায়ক একটি জয়। কমবেশি সব খেলোয়াড়েরই এই জয়ে অবদান আছে। এই এশিয়া কাপে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক থাকলেও দলীয় প্রচেষ্টা তেমন একটি ছিল না। এই ম্যাচে সম্মিলিত সেই চেষ্টাটা দেখা গেছে। যা ভীষণ স্বস্তিদায়কও।’

হাথুরু আরও বলেন, ‘ভারত আজকের আগপর্যন্ত ছিল অপরাজিত। কাজেই ওদের হারানোর জন্য ছেলেদের অনুপ্রাণিত করারও প্রয়োজন ছিল না।’

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit