বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

স্মাট বাংলাদেশ নিনির্মাণে খাগড়াছড়িতে তিনটি সেবা উদ্বোধন করেন. বিভাগীয় কমিশনার তোফায়েল

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে  অনলাইনে স্থানীয় বাসিন্দা সনদ, উত্তরাধিকার সনদ ও বিদেশি নাগরিকদের ভ্রমণ অনুমতি প্রদান অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। শুত্রুবার (১৫ সেপ্টেম্বর) বিকেল  ৪ টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনলাইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামএসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মে.তফিকুল আলম, খাগড়াছড়ি   অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জোনায়েদ কবির সোহাগ, উপ-পরিচালক, স্থানীয় সরকার  নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  ফেরদৌসী বেগম, অতিরিক্ত  জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)  মুনতাসীর জাহান, সহ জেলার সকল উপজেলা নিবার্হী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছেন এতে এখানকার জনপদের মানুষের সহযোগিকতা কামনা করে তিনি আরো বলেন পাহাড়ে এ অনলাইন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এখানকার সাধারণ মানুষ জেলা প্রশাসনের সেবা সহজে নিতে পারবে ।স্থায়ী বাসিন্দা সদন, ওয়ারিশন কিংবা উত্তরাধিকার সনদ ও বিদেশি পযটকদের সহজে ভ্রমণে অনুমতি পাওয়ার জন্য খাগড়াছড়ির জেলা প্রশাসন এ কার্যক্রম চালু করে।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit