বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শুভেচ্ছায় পাওয়া ফুলের তোড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে পাঠালেন নরসিংদীর জেলা প্রশাসক 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ Time View
মো: সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলায় যোগদানের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে পাওয়া ফুলের তোড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে পাঠালেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। বুধবার বিকেলে সহকারী কমিশনার শাইখা সুলতানা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে এই ফুলের তোড়াগুলো পৌছে দেন। জেলা প্রশাসক এর পক্ষ হতে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের হাতে আলাদা আলাদা করে ফুলের তোড়া তুলে দেয়া হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও অভিভাবকগণ। জেলা প্রশাসক ড. বদিউল আলম এর কাছ থেকে এমন চমকপ্রদ শুভেচ্ছা পেয়ে বেশ পুলকিত হয়েছে শিক্ষার্থীরা। সহকারী কমিশনার শাইখা সুলতানা জানান, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শুভ কামনা জানিয়ে জেলা প্রশাসক ড. বদিউল আলম তার যোগদানে পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাক্তি, সরকারী-বেসরকারী দফতর থেকে পাওয়া ফুলের তোড়াগুলো এবং সাথে নাস্তার প্যাকেট পাঠিয়েছেন। উপস্থিত শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/নরাধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit