বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

‘বেটে কো হাত লাগানে সে পেহলে..’ সংলাপ ছিল না জাওয়ান স্ক্রিপ্টে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : জাওয়ানের ট্রেলার প্রকাশ্যে আসার পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য আর সংলাপ নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলে। এরমধ্যে শাহরুখের মুখে ‘বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কার’ এই সংলাপ তুমুল সাড়া ফেলে সোশ্যালে।

অবাক করার মতো বিষয় হলো এই সংলাপটি ছিলই না ‘জাওয়ান’র স্ক্রিপ্টে। ছবিটির সংলাপ রচয়িতা সুমিত আরোরা জানিয়েছেন প্রাথমিকভাবে স্ক্রিপ্টে এই সংলাপ ছিল না। শুটের দিন তাৎক্ষণিকভাবে এটা যোগ করা হয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুটিং-এর সময় এক জায়গায় একটি সংলাপ জুড়ে দেয়ার প্রয়োজন হয়েছিল যা শাহরুখকে দিয়ে বলানো হবে। আমি তখন সেটেই ছিলাম। আর প্রথমেই এই সংলাপটি বলি। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে সেটাই সেরা ডায়লগ হতে পারে। আমি বলার পর তা শাহরুখ খান এবং অ্যাটলির পছন্দ হয় এবং শট নেওয়া হয়।’

ট্রেলারে শাহরুখের মুখে এই সংলাপ শুনে মুগ্ধ হয়েছেন সকলেই। এই সংলাপের সঙ্গে আরিয়ানের গ্রেপ্তার কাণ্ডের সম্পর্ক খুঁজে পেয়েছেন ভক্তরা। অনেকেই মনে করেছেন মাদক মামলায় আরিয়ানকে গ্রেফতার করা এবং হয়রানিকে উদ্দেশ্য করেই এই সংলাপ বলা হয়েছে। ২০২১ সালে মাদক মামলায় ২৫ দিন জেলে কাটিয়েছিলেন আরিয়ান। পরে তিনি ক্লিনচিট পান।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit