বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

ঢাবি’র জগন্নাথ হলে জন্মাষ্টমী উদযাপিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার জন্মাষ্টমী মহোৎসব উদ্যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় হল উপাসনালয়ে এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, হলের আবাসিক শিক্ষক ড. কালিদাস ভক্ত ও দেবদাস হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র রায় এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মানবতাবিরোধী অসুরদের দমন করে মানবতা রক্ষা করার জন্য মুক্তির অগ্রদূত হিসেবে অবতীর্ণ হয়ে ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা সব যুগেই প্রাসঙ্গিক। কৃষ্ণের দর্শন ধারণ করে অসাম্প্রদায়িক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি বলেন, শ্রীকৃষ্ণের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শন শুধু সনাতন ধর্মের নয়, সকল ধর্মের জন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবজাতির কল্যাণ ও দেশের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit