শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মেসিকে দেখে আর বিস্মিত হন না এনজো

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবদান রেখে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এনজো ফার্নান্দেজ। তখন মেসির একেকটি ফুটবল নিদর্শন তাকে মুগ্ধ করেছে, হয়েছেন বিস্মিত। বিশ্বকাপের পর মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে গিয়ে সেখানে বিপ্লব শুরু করে দিয়েছেন। তার পায়ের জাদুতে লিগস কাপের শিরোপা জিতেছে মায়ামি। পেয়েছে এমএলএস জয়ের মুখ। এটাও যে বিস্ময়েরই।

তবে এনজোকে এখন আর মেসির কোনো বিস্ময় কান্ডই বিস্মিত করে না। বরং মেসির কাছ থেকে এসব আসটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। আর্জেন্টনার এখন লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা। সেজন্য পাড়ি দিতে হবে বাছাই পর্ব। আগামী শুক্রবা ইকুয়েডর ও ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার সঙ্গে খেলা আছে। সেই ম্যাচ দুটি সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন চেলসি মিডফিল্ডার এনজো, যেখানে তিনি কথা বলেছেন মেসিকে নিয়েও।

পিএসজি ছেড়ে মায়ামিতে গিয়ে মেসি বেশ সুখে আছেন। ইন্টার মায়ামিতে মেসির নতুন শুরু নিয়ে জানতে চাইলে এনজো বলেছেন, ‘তার কোনো কিছু এখন আর বিস্মিত করে না। তাকে আনন্দিত দেখাচ্ছে, পরিবারের সঙ্গে দারুণ উপভোগ করছে। তার জন্য খুবই আনন্দিত।’

ইতিহাস ও পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতিপক্ষ ইকুয়েডরকে হালকাভাবে নিতে চান না এনজো। তিনি বলেছেন, ‘বাছাইপর্ব সব সময় গুরুত্বপূর্ণ। আমরা আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করতে নিজেদের সেরাটা দিয়েই খেলি। কোচ আমাদের বলছে, এটা নতুন শুরু। যা চলে গেছে, তা চলে গেছে। নিজেদের আকাঙ্ক্ষার সঙ্গে এখন দলকে আমাদের আরও বেশি কিছু দিতে হবে। ইকুয়েডর শক্তিশালী দল। শারীরিকভাবে তারা খুবই ভালো দল।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি। এখনো অনেক ভক্ত-সমর্থক সেই ঘোরেই আছেন। তবে পেশাদার হিসেবে এনজোর চোখ সামনের দিকে, নতুন শুরুর দিকে, ‘একটি নতুন পথের শুরু হলো। কিন্তু প্রতিশ্রুতি একই রকম আছে। আমরা অতীতে অনেক উপভোগ করেছি। আমরা জানি, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। বাছাইপর্বের ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখাতে চাই, দারুণ কিছু করার জন্য প্রস্তুত। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, স্কালোনি যাদের বেছে নিয়েছেন, আমরা সবাই এখানে আছি। আমরা সেরা অবস্থায় এখানে এসেছি এবং আমরা বাছাইপর্বে লড়াই করতে যাচ্ছি, যা খুবই গুরুত্বপূর্ণ।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit