বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

সাঈদী ইস্যুতে পদ হারালেন আরও ১৬ ছাত্রলীগ নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ Time View

ডেস্ক নিউজ : মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন। 

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ওই ১৬ জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তেই এ ব্যবস্থা নিয়েছি। এর আগে আগস্ট মাসের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় আমরা যথাসময়ে পদক্ষেপ নিতে পারিনি।

তিনি বলেন, আমরা এখনো নজর রাখছি। যদি ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যুদ্ধাপরাধী ও রাজাকারদের পক্ষে স্ট্যাটাস দিতে দেখা যায়, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগে তাদের কোনো স্থান নেই। 

অব্যাহতিপ্রাপ্তরা হলেন— কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সহসভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগ সভাপতি মো. শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুল খান, উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ শাখার সহসভাপতি মো. তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি মো. ফাহিম ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ছাদেক হোসেন ব্যাপারী, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit