শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের এমপি মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায় খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা! পাহাড়ে ফের ভাতৃঘাতি সংঘাতের আশঙ্কা শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান॥

পিটার্সবার্গে সমাহিত প্রিগোজিন, দুর্ঘটনা তদন্তে মস্কোর না

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে তার নিজের শহর সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। টেলিগ্রামে ওয়াগনার গ্রুপ সংক্ষিপ্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, কেউ প্রিগোজিনকে শেষ বিদায় জানাতে চাইলে পোরোখোভসকোয়ি সমাধিস্থলে যেতে পারেন। এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল চারটার দিকে প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়। এ সময় তার নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। বাবার কবরের পাশে প্রিগোজিনকে সমাহিত করা হয়। সেখানে ওয়াগনার গ্রুপের পতাকা উড়তে দেখা গেছে।

২৩ আগস্ট  প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজ ব্রাজিলের তৈরি এমব্রেয়ার লিগ্যাসিতে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করবে কি না, তা জানতে চেয়ে রাশিয়াকে ই–মেইল করেছিল ব্রাজিলের উড়োজাহাজ দুর্ঘটনাসংক্রান্ত তদন্ত কর্তৃপক্ষকে (সেনিপা)।  মস্কো এখনই আন্তর্জাতিক বিধি মোতাবেক তদন্ত করতে রাজি নয় বলে জানিয়েছে তাদের ।  

সেনিপা বলেছে, এ মুহূর্তে অ্যানেক্স থারটিন বিধির আওতায় তদন্ত শুরু করতে রুশ কর্তৃপক্ষ রাজি নয়। জাতিসংঘের আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলবিষয়ক সংস্থার (আইসিএও) এর আন্তর্জাতিক বিধিগুলো ‘অ্যানেক্স থারটিন’ নামে পরিচিত।

সেনিপা জানায়, যদিও তারা বাধ্য নয় তবে তাদের কাছে শুধু সুপারিশ করা হলে এবং ব্রাজিলকে আমন্ত্রণ জানানো হলে, তাহলে তারা তদন্তে অংশ নেবে। খবর আরটি, রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit