শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার   ন্যাটোর সমর্থনে ‘আক্রমণাত্মক শক্তির’ মোকাবিলা করছে রুশ সৈন্যরা: পুতিন ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীতে দুর্গাপুরে অবস্থান কর্মসুচী পানির নিচে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান , দিশেহারা কৃষক রাতে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান! ভিনিসিয়ুসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’? নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

বাবা-মায়ের কারণে প্রথম প্রেম ভেঙে যায় : জাহ্নবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন জাহ্নবী কাপুর। এরই মধ্যে অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে। তবে বরাবরই তা অস্বীকার করেছেন এই অভিনেত্রী।

রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান জাহ্নবী কাপুর। কিন্তু বাবা-মায়ের কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কুশা কপিলা সঞ্চালিত একটি শোয়ে হাজির হয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন জাহ্নবী কাপুর।

যদিও সেই প্রেমিকের নাম জানাননি তিনি। জাহ্নবী কাপুর বলেন, আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা-বাবার কারণে এ সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা এ সম্পর্কের পক্ষে ছিলেন না। মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।

‘‘আমার বাবা-মায়ের বক্তব্য ছিল— ‘তোমার কোনো প্রেমিক থাকবে না।’ এ বিষয়ে বাবা-মা খুবই রক্ষণশীল। এরপর আমি অনুধাবন করতে পারি, একটি সম্পর্কে বাবা-মায়ের গুরুত্ব কতটা! তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।’’ জাহ্নবী কাপুর।

উল্লেখ্য, নাম করা প্রযোজক বনি কাপুর ও প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit