শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের এমপি মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায় খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা! পাহাড়ে ফের ভাতৃঘাতি সংঘাতের আশঙ্কা শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান॥

সাকিব অলরাউন্ডারদের ‘ড্যাডি’, বললেন আকাশ চোপড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের ক্যারিয়ারে সবচেয়ে উজ্জ্বলতম দিক ২০১৯ বিশ্বকাপে। সেই আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানভাবে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। আট ইনিংসে ৬০৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ১১ উইকেট।

গত ১৫ বছরে সাকিবের মতো ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছেন খুব কম অলরাউন্ডারই। তাই তো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে অলরাউন্ডারদের ড্যাডি (বাবা) বলতে কোনো দ্বিধাবোধ করেননি সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। তার মতে, সাকিবের সঙ্গে বাকি অলরাউন্ডারদের এক কাতারে রাখা যাবে না।

আগামী অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে বর্তমান অলরাউন্ডারদের ভেতর কে সেরা, তা নিয়ে একটি ভিডিওতে বিশ্লেষণ করেন আকাশ। যেখানে তুলে ধরেন গত এক বছরে সাকিবসহ ক্রিস ওকস, মিচেল মার্শ, হার্দিক পান্ডিয়া, শাদাব খান ও বাস ডি লিডের অলরাউন্ড পারফরম্যান্স।   

ভিডিওতে সাকিবের প্রসঙ্গ উঠলে আকাশ বলেন, ‘সাকিব আল হাসান অলরাউন্ডারদের ড্যাডি (বাবা)। ২০১৯ বিশ্বকাপ যদি মনে থাকে, তাহলে দেখবেন যে সে আসরটিকে নিজের করে নিয়েছে। তার দুর্দান্ত পারফরম্যান্সই বলে দিচ্ছিল যে, এই বিশ্বকাপটা তার। বাকি অলরাউন্ডাররা একপাশে আর সাকিব আরেক পাশে। এই বিশ্বকাপ শেষে অলরাউন্ডার হিসেবে সাকিবের পারফরম্যান্স হয়তো এক নম্বরে থাকবে। আর এমনটা হলে আমি অবাক হবো না। ‘

গত এক বছরে ১৪টি ওয়ানডে খেলে ৪৫৬ রান ও ২০ উইকেট নিয়েছেন সাকিব। তবে আকাশের দেওয়া পরিসংখ্যানে ভুল ছিল। তিনি জানান, ৯ ম্যাচ খেলে ৩৩১ রান ও ১৬ উইকেট নিয়েছেন সাকিব।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit