শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার   ন্যাটোর সমর্থনে ‘আক্রমণাত্মক শক্তির’ মোকাবিলা করছে রুশ সৈন্যরা: পুতিন ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীতে দুর্গাপুরে অবস্থান কর্মসুচী পানির নিচে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান , দিশেহারা কৃষক রাতে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান! ভিনিসিয়ুসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’? নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

রোমানিয়ায় এলপিজি স্টেশনে বিস্ফোরণ, নিহত ১, আহত ৪৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার একটি এলপিজি স্টেশনে দুটি বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী বুখারেস্টের কাছে এলপিজি স্টেশনে এ বিস্ফোরণ দুটি ঘটে বলে এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা বিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্টেশনে প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর দ্বিতীয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসা ২৬ দমকলকর্মীও দ্বিতীয় বিস্ফোরণে আহত হন।

আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যদেশে হাসপাতালে পাঠানোর পরিকল্পনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের ৭০০ মিটারের (প্রায় আধা মাইল) মধ্যে থাকা লোকজনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত জানান, “এলাকাটি এখনও বিপজ্জনক। আরেকটি ট্যাঙ্কার বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।”

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস বিস্ফোরণকে একটি “ট্র্যাজেডি” হিসাবে অভিহিত করে এ বিস্ফোরণের ঘটনায় তিনি “গভীরভাবে দুঃখিত” বলে জানান।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, “বিস্ফোরণটি কোন নিয়ম ভঙ্গের কারণে হয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত তদন্ত শুরু করা উচিত।“

এ ছাড়া কর্তৃপক্ষকে আহতদের জন্য জরুরি ব্যবস্থা নেয়ার পাশাপাশি এই ধরনের বিপর্যয় যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।”

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit